ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

মায়ের উপর অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহত তাহসিন কবির সামির (১৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়ির হুমায়ন কবির ভুট্রোর ছেলে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, একই দিন সকালের দিকে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সামির স্থানীয় আবু নাছের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা প্রবাসে থাকে। সে ঘরে বসে প্রায় সময় টিভি দেখতো, পড়া-লেখা তেমন করতো না। আবার ছোট বোনের সাথে ঝগড়া-বিবাদে জড়াত।
এ নিয়ে গত বুধবার রাত ১১টার দিকে তার মা তাকে শাসন করে পড়তে বসতে বলে এবং প্রবাসে তার বাবার সাথে মুঠোফোনে কথা বলতে বলে। সামির তার বাবার সাথে কথা বলতে অস্বীকৃতি জানায়।
এরপর তার মা তার শয়নকক্ষে ঘুমাতে চলে যায়। সকাল ৯টার দিকে সামিরের মা ঘুম থেকে উঠে ছেলেকে ঘুম থেকে উঠাতে তার রুমে গিয়ে দেখেন ছেলে মায়ের হিজাব দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে ওসি সাহেব এখনো আমাকে কোনো সিন্ধান্ত দেননি।