ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালী সরকারি মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রহিমা খাতুন ইব্রাহিম নামের এক যুবকের সঙ্গে তার ৬ বছরের সম্পর্কের পর গোপনে বিয়ে করে তারা। বিয়ের পরে সামাজিক ও পারিবারিক স্বীকৃতি না পেয়ে আত্মহত্যা করে সে।

নিহত রহিমা খাতুন (২৩) নোয়াখালী মাইজদী বারলিংটন মোড় সেন্ট্রাল রোডের বাসিন্দা আনিসুল হকের মেয়ে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পরিবারের সকলের অগোচরে সে নিজ ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানায় তার পরিবার।

মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে রামগতি আলেকজান্ডারের ছেলে ইব্রাহিম হৃদয় এর সাথে দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্কের পর গত বছরের ১৩ই জুলাই পরিবারের অগোচরে বিয়ে করে হ্রদয, অনেক চেষ্টার পরেও পারিবারিক স্বীকৃতি দেয়নি ছেলের পরিবার।

গত কয়েক দিন যাবত ছেলের অবহেলা, অবজ্ঞা ও ছেলের মায়ের হুমকি-ধমকিতে রহিমা মানসিকভাবে ভেঙে পড়ে। স্ত্রী হিসেবে সামাজিক ও পারিবারিক স্বীকৃতি পাওয়ার দীর্ঘ প্রচেষ্টার পরেও ব্যর্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমরা শুনেছি মেয়ের সঙ্গে শাশুড়ির ফোনালাপে কথা কাটাকাটি হয়েছে। ফলে অভিমানে গলায় ফাঁস দিয়েছে। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।