ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৩:২০ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ ও অশ্লীল ছবি সংরক্ষণ করে করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার মেহেদী হাসান আসিফ (২৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাবু নগর গ্রামের লুতু ড্রাইভার বাড়ির আমির হোসেনের ছেলে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল মঙ্গলবার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণ পুর এলাকার মাইজদী পৌর পার্কের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভিকটিম (১৮) লিখিত অভিযোগে জানান, জনৈক ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে কিছু ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং কিছু আপত্তিকর ছবি সংরক্ষণ করে চাঁদা দাবি করে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মেহেদী হাসান আসিফ কে আটক করে ডিবি পুলিশ।
পরে তার ব্যবহৃত মোবাইল ফোন ও পেনড্রাইভে সংরক্ষিত অবস্থায় ভিকটিমের আপত্তিকর ভিডিও ও অশ্লীল ছবি পাওয়া যায়। তাৎক্ষণিক ১টি মোবাইল ও ১টি পেনড্রাইভ তার কাছ থেকে জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনাতর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ভিকটিম ও আসামি এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।