ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্ত যুবকের নাম সফিকুল ইসলাম (৩০)। সে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

 

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  তিনি বলেন, সকালে গাঁজা সেবন করার সময় নিজ বাড়ি থেকে সফিকুলকে আটক করা হয়। এ সময় তার থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে চাটখিল থানায় সোপর্দ করা হয়।