
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর কবিরহাটে শ্বশুর বাড়িতে বিষপানে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত মো. বিপুল মিয়া (২৬) ময়মনসিংহ জেলার গৌরি পুর থানার চর ধুরুয়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
সোমবার (১৪ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোবার দুপুরের দিকে বিপুল ঢাকা থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর তার স্ত্রী পিংকি স্বামীর সাথে কথা বলে রান্নার কাজে রান্না ঘরে ব্যস্ত ছিলেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

