ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ঘর নির্মাণে মারামারিতে এক বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
সেনবাগ নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর সেনবাগে বিরোধপূর্ণ জায়গায় নতুন ঘর নির্মাণ কে কেন্দ্র করে মারামারিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
নিহত আব্দুল কাদের (৬৫) উপজেলার দক্ষিণ মোহাম্মদ পুর গ্রামের খাল পাড় এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের খাল পাড় এলাকার আব্দুর রশীদের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, উপজেলার দক্ষিণ মোহাম্মদ পুর গ্রামের খাল পাড় এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. মমিনুল হক লিটন (৪০) ও তার ছেলে এবায়দুল হক আকাশ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ পুর ইউনিয়নের খাল পাড় এলাকার আব্দুর রশীদের নতুন বাড়ির নিহত আব্দুল কাদেরের পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ ছিল একই বাড়ির তার দূর সম্পর্কের ভাগিনা লিটনের পরিবারের সাথে।
সোমবার সকাল ৮টার দিকে ওই বিরোধপূর্ণ জায়গায় নতুন একটি ঘর নির্মাণ কাজ শুরু করে লিটন। এতে বাধা দেয় তার মামা বৃদ্ধ আব্দুল কাদের। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে তারা দুই পক্ষ মারা-মারিতে জড়িতে পড়ে। মারা-মারির এক পর্যায়ে ভাগিনা লিটন ও তার ছেলে আকাশের ধাক্কায় বৃদ্ধ আব্দুল কাদের পড়ে রড়ের উপর। এতে তার বুকে রড ঢুকে গুরুত্বর আহত হয়। পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ২ জনকে আটক করেছে। নিহতের মরদেহ ফেনীর একটি হাসপাতালে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।