ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর হাতিয়াতে ২ ডাকাত সহ গ্রেফতার-৪

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ২৩, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ২ডাকাত ও চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ দেশীয় তৈরী ৩টি দা, ১টি স্টীলের পাইপ, ৪ টি লোহার রড ও ২টি চোরাই মোটরসাইকেল জব্দ করে।  
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের আব্দুস শহিদের ছেলে ডাকাত আব্দুর রহিম ওরফে সিকদার (৩০) একই গ্রামের জাকির হোসেনের ছেলে মো, জুয়েল ওরফে ডন (১৯) ও মোটরসাইকেল চোর হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জাবের উদ্দিনের ছেলে মো. সুজন (২২)  চর ঈশ্বর ইউনিয়নের রফিক ওরফে নবীর ছেলে রহমত উল্ল্যাহ প্রকাশ বুলবুল (২৩)।
শনিবার (২৪ জুন) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ডাকাতির প্রস্তুততিকালে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ১০ জুন রাতে উপজেলার চরকিং ইউনিয়নের সাদ্দামের চা দোকানের তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল নিয়ে যায় একদল চোর।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, দুটি ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।