ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর হাতিয়াতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্বার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ১৮, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফারজানা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ। 

শনিবার (১৭ জুন) দিবাগত রাতে চরকিং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড়ের শুল্লকিয়া গ্রামের জাহিদ উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম জাহিদ উদ্দিন।

পরিবারের সদস্যরা জানান, ফারজানা বেগম এর স্বামী জাহিদ উদ্দিন নদীতে মাছ ধরতে যায়। রাতে ভাত খাওয়ার পর নিজের শয়ন কক্ষে ঘুমাতে যায় ফারজানা।

সকালে তার শাশুড়ি তাকে ডাকতে গেলে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

তবে প্রাথমিকভাবে স্বামীর পরিবারের সদস্যরা জানায়, ফারজানা বেগমের কিছুটা মানসিক সমস্যা ছিলো।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করে লাশ থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।