ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ১০, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নজরুল ইসলাম খোকন (৫০) উপজেলার বীজবাগ ইউনিয়নের ধর্ম পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার (১০ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধর্ম পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে মাদক মামলায় আদালত যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। সশ্রম কারাদন্ডের পাশা-পাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। পরে খোকন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে।