ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মে ৩১, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্র্রতিনিধি>>> নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং ইউনিয়ন যুবদল সভাপতি ইসমাইল মেম্বার কে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনবাগ থানার পুলিশ।

গ্রেফতার ইসমাইল মেম্বার উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রামের চাঁনগাজী মজুমদার বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা, মারামারি সহ ৭টি মামলা রয়েছে। বুধবার ভোরে সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।