ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে নিম্নমানের খাদ্য উৎপাদন, মবিল রিফাইন: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মে ২৯, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি>>> নোয়াখালীর সুধারামের বিসিক এলাকায় নিম্নমানের খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মোবিল রিফাইন করে বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনুমোদনবিহীন মবিল ও খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।

রোববার (২৮ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

এর আগে, একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর একদল সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিক শিল্প নগরীতে ভেজাল খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মবিল রিফাইন করে বিক্রি হচ্ছে বলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন র‍্যাব-১১।

পরে সেখানে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে অভিযান পরিচালনা করে এলিট ফুড কে এক লক্ষ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।