ঢাকাশুক্রবার , ২৬ মে ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ইয়াবা, মদ ও গাঁজা সহ ৫জন গ্রেফতার।

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মে ২৬, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেরার নরোত্তমপুর গ্রামের ফজল দারোগা বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেল মো. হারুন (৩৮) নকু সর্দার বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে মো. জহির আহম্মদ (৩৫) ও উপজেলার আলাইয়ার পুর ইউনিয়নের দক্ষিণ অভিরাম পুর গ্রামের মসজিদ বাড়ির মৃত অজি উল্যার ছেলে দেলোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী কুসুম বেগম (৪৫) ও একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আজাদ হোসেন (২৫)।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে দুটি পৃথম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান ও নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

র‍্যাব ও পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৪ মে) র‍্যাব উপজেলার নরোত্তমপুর গ্রামের ফজল মিয়ার পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হারুন ও জহির কে ৯ কেজি গাঁজা এবং দুই বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলাইয়ারপুর  ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি কুসুম, দেলোয়ার ও আজাদ কে ১,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।