ঢাকারবিবার , ২১ মে ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

তাবলীগ জামাতে এসে ফাঁস দিল মেডিকেল ছাত্র!  

নোয়াখালী জেলা প্রতিনিধি
মে ২১, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতে এসে এক মেডিকেলের ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  

 

নিহত মাহাদী হাসান (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড় বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে। জানা গেছে সে ডেন্টাল মেডিকেলের ছাত্র ছিলো।

রোববার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্লাহ পুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, সে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মসজিদ পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৮ মে মাহাদী সহ ১৪ জন তাবলীগ জামাতের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহ পুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন।

এরপর ১৪ জন সফরসঙ্গী মিলে এলাকায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করছিলেন তারা।

রোববার ভোররাতের দিকে মেহেদী তার সফর সঙ্গীদের অজান্তে মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিক মাহাদীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের বাবা জানিয়েছে তার একটু মানসিক সমস্যা রয়েছে।