ঢাকাসোমবার , ১ মে ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

অধ্যক্ষের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

admin
মে ১, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যা পুর ইউনিয়নের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীকে যৌণ নির্যাতন মামলায় জেল খেটে আসা অধ্যক্ষ আবু আবছার মো. মিজানুর রহমান পুরনায় মাদ্রাসায় যোগদান করার প্রতিবাদে অধ্যক্ষের বহিস্কার ও পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা।

 

অধ্যক্ষের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

(অধ্যক্ষের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল)

গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর অধ্যক্ষ মিজানুর রহমান মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রকে বাসায় ডেকে নিয়ে যৌন নিপিড়ন করে এবং নির্যাতন মামলায় আটকের পর তিনি জেল হাজতে এক মাস ছিলেন।

যৌন নির্যাতন করার অভিযোগে এবং মাদ্রাসা থেকে পদত্যাগ করার শর্তে দীর্ঘ এক বছর ছুটিতে থাকার পর সম্প্রতি তিনি আবার মাদ্রাসায় যোগদান করেন।

বিষয়টি এলাকাবাসী ও অভিভাবকরা জানতে পেরে এ ধরনের ব্যক্তিকে অবিলম্বে মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে দ্রুত পদত্যাগ ও বহিস্কারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এসময় তারা হুমকি দেয় উক্ত অধ্যক্ষকে তারা মাদ্রাসায় দেখতে চাননা এবং তিনি মাদ্রাসায় আসলে তাকে যে কোন মুল্যে প্রতিহত করা হবে।

গত বছরের ১৫ এপ্রিল মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ছাত্রকে যৌণ নির্যাতন ও নানা অনিয়মের প্রতিবেদন প্রচারের পর পরই বেগমগঞ্জ মডেল থানা পুলিশ উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আবু আবছার মো. মিজানুর রহমানকে আটক করে এবং যৌণ নির্যাতন মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যম কারাগারে প্রেরণ করে। এ মামলায় তিনি এক মাস কারাগারে ছিলেন।

নোয়াখালী মিডিয়া/নিউজ