ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

কৌশলে গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

admin
জানুয়ারি ২৫, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিনিধি: 

নোয়াখালীর সদর উপজেলায় ২০ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৫০) উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের ছেরাজুল হকের ছেলে।

 

 

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

 

এর আগে, একই দিন দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর আসামি মো. কামাল হোসেন সহ তিন ধর্ষকের বিরুদ্ধে সুধারাম থানায় এক নারীকে গণধর্ষণে অভিযোগে মামলা দায়ের করা হয়।

 

এরপর ২০০৩ সালে তিন আসামিকে যাবজ্জীবন সাজা দেয় আদালত।

 

দুই আসামি কারাগারে থাকলেও মামলার পর থেকে কামাল পলাতক ছিলেন।

 

পরে গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

 

নোয়াখালী মিডিয়া/নিউজ