ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

হাবিব উল্লাহ মিয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মোহাম্মদ ছানা উল্যাহ
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর, নোয়াখালী >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবলি ইউনিয়নের হাবিব উল্লাহ মিয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ই জানুয়ারি) সকালে বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ-পরিচালক হাজী সামছুল হকের সভাপতিত্বে বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ মাইন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং চর জুবলি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাইফুল্ল্যা খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব ছায়েদুল হক ভূঁইয়া, চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়  প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ( এমএসসি), জুবলি হাবিব উল্লাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরঞ্জন চন্দ্র দাস, সহকারি সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ম্যানেজার মোঃ আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,

পশ্চিম চর জব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, মাইজদী এমএ রশিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, ১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব মোঃ হ্রদয় কামাল, বিদ্যালয়ের বিএসসি শিক্ষক জনাব মোঃ কামরুল হাসান, রশিদিয়া দাখিল মাদরাসার সাধারণ সম্পাদক জনাব এনামুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুভ চন্দ্র শীল, রশিদিয়া দাখিল মাদরাসার সুপার হাফেজ মোঃ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ ছানা উল্লাহ, দাতা ও প্রতিষ্ঠাতা মৃত হাজী মোঃ আব্দুর রবের ছেলে স্কুলের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সাত্তার। তিনি বলেন, আমাদের বিদ্যালয় থেকে এ বছর ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১০ জন, মানবিক বিভাগের ১৫ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। আমরা দোয়া করি তোমরা যেন ভালো ফলাফল করে তোমাদের পিতা-মাতা এবং এই স্কুলের সুনাম বজায় রাখতে পারো।

অনুষ্ঠানের শেষে সকলের জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল ওয়াহেদ রাশেদ।