
নিহত মজিবুর রহমান (৬২) উপজেলার রাম পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে জেলার সদর উপজেলার লক্ষী নারায়ন পুর এলাকার আলমগীরের ছেলে তানভীর (২০) দুজন মোটরসাইকেল আরোহী নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে বেপরোয়া গতির মোটরসাইকেল টি সন্ধ্যার দিকে রাম পুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে। পরে মোটরসাইকেল আরোহী মো. ইউসুফ কে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

