ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২০০ লিটার পেট্রোলসহ আটক ৩

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৫, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা  পুলিশের (ডিবি) অভিযানে ১২০০ লিটার পেট্রোল ও একটি পিকআপ গাড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন (প্রশাসন ও অর্থ)এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানা যায়, নোয়াখালী পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা  পুলিশের (ডিবি) অভিযানে ১২০০ লিটার পেট্রোল ও একটি পিকআপ গাড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি দল লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুসফিকুর রহমান মাহি (১৯), মাহমুদুল হাসান (২৬) ও মঞ্জুর আলম (৫৩) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি নীল রঙের পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।