ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাট সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রফেসর মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী। সহকারী শিক্ষক রুবেল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন, কলেজ এর শিক্ষক মামুনুর রশিদ, নুরুল হক, কামরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক জহুরুল হক চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক জহিরুল হক জহির, আরো বক্তব্য রাখেন, কলেজ শাখার ছাত্রদল ও শিবিরের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।  পরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং সমাজে খেলাধুলার মাধ্যমে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।  তারা বলেন,খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং আনন্দঘন পরিবেশে শেষ হয়। উল্লেখ্য, কবিরহাট সরকারী কলেজ দীর্ঘদিন ধরে ক্রীড়ায় সক্রিয় ভূমিকা রেখে আসছে।