ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক  করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতিকালে তাদের আটক  করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক  করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক  করা হয়,অন্যরা সরে যায়।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হুমায়ুন কবিরের ছেলে মো.সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর এলাকার মৃত মনির আহমদের ছেলে মো.হুমায়ুন কবির (৪০), একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), মৃত সামসুল হকের ছেলে সিরাজিল হক মনজু (৩৫), চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এবং একই ইউনিয়নের মৃত শফি উল্লাহর ছেলে শরিয়ত উল্লাহ (৪০)।

ওসি নুরুল হাকিম বলেন, আটক  ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নামে পূর্বের মামলা রয়েছে। এসব মামলায় তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।