ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই লক্ষ টাকা অর্থদন্ড, এক্সেভেটর ও ট্রাক জব্দ

কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড, ৭টি এক্সেভেটর ৪টি মাটি ভর্তি ট্রাক ও  ১টি ড্রামট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরফকিরা ইউনিয়নের চরএলাহী সড়কের ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জব্দ ও অর্থদণ্ড দেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অভিযান সূত্রে জানা যায়, বালু উত্তোলনের ও বিপণনের সাথে জড়িত একজনকে ১লাখ টাকা অর্থদন্ড এবং ১জনকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রামট্রাক, ২টি ছোট এক্সকেভেটর, ৪টি বড় এক্সেভেটর জব্দ করা হয়। এছাড়াও অবৈধ বালু পরিবহন ও অতিরিক্ত ভার বহন করায় ২টি ড্রাম ট্রাককে ১লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় একই এলাকায় অবৈধ ভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার স্থানে অভিযান চালিয়ে ১টি মাটিকাটার এক্সকেভেটর, ৪টি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু ব্যবসায়ী বেলাল কোম্পানীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এসময় তিনি সকল শ্রেণী পেশার, বিশেষ করে স্থানীয় মানুষের আন্তরিক সহায়তা কামনা করেন।