ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ১৯, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তানিশা মনি (১১) নামের এক কন্যা শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি। 

বুধবার (১৯ নভেম্বর) সকালে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুলু সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনি একই বাড়ির মৃত মোশরফ হোসেনের মেয়ে এবং স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনি। পরবর্তীতে পরিবারের লোকজন বসতঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। পুলিশ আত্মহত্যার কারণ জানতে তদন্ত করছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গাজী ফৌজুল আজিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।