ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ২৬, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে মাছ শিকারে সাগরে নেমেছেন নোয়াখালীর জেলেরা। মাত্র কয়েক ঘণ্টায় ভালো মাছ পাওয়ায় ঘাটে ফিরে এসেছেন অনেক জেলে। কর্মচঞ্চল্যতা ফিরেছে ইলিশ ঘাটগুলোতো।

রোববার (২৬ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলার বুড়িরচর সূর্যমুখী ঘাটে গিয়ে দেখা যায়, ব্যাপারী মাছ কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন। ঘাটের শ্রমিকরা টুকরিভর্তি মাছ মাথায় বহন করে নিয়ে আসছে বাজারে। আর ব্যাপারীরা সেই মাছ ডাকে তুলে বিক্রি করছেন। কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ও এলাহী ঘাটেও দেখা গেছে একই চিত্র।

সূর্যমুখী ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আলা উদ্দিন জানান, ভোর থেকে এই বাজারে মাছ কেনাবেচা শুরু হয়েছে। জেলেরা কয়েক ঘণ্টার ব্যবধানে নদী থেকে ভালো মাছ নিয়ে ঘাটে ফিরেছেন। তাদের জালে ভালো মাছ ধরা পড়েছে।

স্থানীয় হালিম নামের নৌকার মাঝি বলেন, রাত ১২টার পর নদীতে গেছেন। সকালে ঘাটে ফিরে এসেছেন। তাতে তিন মন মাছ পেয়েছেন। আকারে অনেক টা ছোট মাছ পেলেও মূল্য ভালো থাকায় ভালো লাভ হয়েছে। 

তিনি আরও  জানান এখন আবার নদীতে চলে যাবেন। বিগত দিনে মাছ ধরতে না পারায় লাভের মুখ দেখেননি। এভাবে এক সপ্তাহ মাছ পাওয়া গেলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে ভালো লাভ হবে বলে আশা করেছেন তিনি।

ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার সময় নিয়ে অভিযোগ ছিল জেলেদের। ৪ অক্টোবরের পরিবর্তে নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর থেকে শুরু করার দাবি ছিল তাদের। নিষেধাজ্ঞার আগে ভালো ইলিশ পাওয়ায় এমন দাবি তুলেছিলেন জেলেরা। নিষেধাজ্ঞার ওই সময় ভারতীয় জেলেদের আগ্রাসন ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছিলেন তারা।

সবশেষে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে ৪ অক্টোবর বিকেলেই ঘাটে ফিরে আসে নোয়াখালীর জেলেরা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাতে জেলার বিভিন্ন ঘাট থেকে মাছ ধরতে সাগরে যায় জেলেরা। চলতি মৌসুমের শুরু থেকে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় জেলেদের মধ্যে যে হতাশা ছিল প্রথম দিনে ভালো মাছ পাওয়ায় সেটি কিছুটা কেটে উঠেছে। এভাবে মাছ মিললে অতীতের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন জেলেরা।