ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

সাতার না জানায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল ১২ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক (৮০) উপজেলার গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, আব্দুল মালেক ছোটবেলা থেকে থেকে সাঁতার জানেনা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গরুর জন্যে ঘাস কাটতে নিজ বাড়ি সংলগ্ন গাংচিল খালে যান তিনি।

পরবর্তীতে জুমার নামাজের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা গাংচিল খাল ও ছোট ফেনী নদী সংলগ্ন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

এরপরও আব্দুল মালেকের কোনো খোঁজ না পাওয়ায়- জোয়ারের পানিতে ডুবে গেছে ধারণা করে স্থানীয়রা গাংচিল ১২নং স্লুইচগেটে জাল পাতেন। পরবর্তীতে ভাটার সময়ে শনিবার ভোররাতের দিকে আব্দুল মালেকের লাশ স্লুইচগেটে পাতানো জালে আটকা পড়ে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।