ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক গোপন তথ্য: লাখো নথি-ভিডিও ফাঁস

আর্ন্তজাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

ইসরায়েলের পারমাণবিক ও সামরিক প্রকল্প সম্পর্কিত লাখো পৃষ্ঠার গোপন নথি, ছবি ও ভিডিও নিজেদের হাতে পাওয়ার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। দেশটির দাবি, এসব নথি মূলত ইসরায়েলের অভ্যন্তরীণ কর্মকর্তাদের সহযোগিতায় তেহরানে পৌঁছেছে।

বুধবার রাতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ডকুমেন্টারিতে জানানো হয়, ডিমোনা পারমাণবিক কেন্দ্রসহ ইসরায়েলের অস্ত্র প্রকল্প, বিজ্ঞানীদের নাম, সংস্থার চার্ট এবং অন্যান্য সংবেদনশীল তথ্য এসব নথির মধ্যে রয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলেন, আর্থিক লোভ কিংবা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধিতার কারণে ইসরায়েলের ভেতরের বেশ কিছু ব্যক্তি তাদের তথ্য সরবরাহ করেছেন। তিনি সতর্ক করে বলেন, “যেসব কর্মী আমাদের সঙ্গে সহযোগিতা চালাচ্ছেন, তাদের জীবিকার দিকে নেতানিয়াহুর নজর দেওয়া উচিত।”

ইরানি কর্মকর্তাদের ভাষ্য, নথিগুলো এতোটাই বিস্তৃত যে সেগুলো বিশ্লেষণে দীর্ঘ সময় লাগবে। তিনি আরও  জানান, ইতিমধ্যে কিছু সহযোগীর পরিচয় ফাঁস হয়েছে এবং অনেকে শাস্তিও পেয়েছেন। জুন মাসে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইরান ইসরায়েলের কয়েকটি সংবেদনশীল স্থানে হামলাও চালায় বলে দাবি করা হয়েছে।

ডকুমেন্টারিতে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্ট ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির ব্যক্তিগত ছবিও দেখানো হয়। ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইসরায়েল গ্রোসির ওপর নজরদারি চালিয়েছিল।

এই তথ্যফাঁসের ঘটনাকে ঘিরে তেহরান ও তেলআবিবের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মনে করছে, এর আড়ালে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।

ইরানি কর্মকর্তারা বলছেন, এই তথ্য প্রকাশের মাধ্যমে তারা শুধু ইসরায়েলের ভেতরের নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেনি, বরং আঞ্চলিক উত্তেজনার সময় এটিকে কৌশলগত হাতিয়ার হিসেবেও কাজে লাগাতে পারে।