নোয়াখালী সুধারাম থানা পুলিশ আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতার মাজহারুল ইসলাম ফরহাদ (৫৪) জেলার সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের আবদুল হক মাওলানা বাড়ির মফিজ মিয়ার ছেলে।
সোমবার (৮ মে) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় চট্রগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ২০০৩ সালে চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় শফি উদ্দিন হত্যা মামলার মূল আসামি মাজহারুল ইসলাম ফরহাদ।
ওই হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আদালত থেকে সাজা ইস্যুর পর থেকে আসামি আত্মগোপন চলে যায়।
আসামি নিজেকে রক্ষার জন্য নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র তৈরী করে দীর্ঘ দিন আত্মগোপনে থাকে। পরে তথ্য প্রযুক্তি ও র্যাব এর সহায়তায় সুধারাম মডেল থানার একদল পুলিশ চট্টগ্রামের খুলশী থানা এলাকা তাকে গ্রেফতার করে।
নোয়াখালী মিডিয়া/নিউজ