ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু!

admin
এপ্রিল ২৮, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।  

নিহত মো. ফয়সাল (১৭) উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানী পুর গ্রামের শাহজাহানের ছেলে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানী পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ফয়সাল বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় সে। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও ফয়সাল বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজা-খোঁজি শুরু করে।

খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ফয়সাল মানসিক ভারসাম্যহীন চিল বলে জানা যায়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ঘন্টা চেষ্টা চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী মিডিয়া/নিউজ