ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

একজন কিডনি রোগীর জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আকুল আবেদন

জহিরুল হক জহির
জুলাই ৮, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

মোঃ হাসান দীর্ঘদিন ধরে মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত। প্রতিটি দিন তার কাছে যেন এক কঠিন সংগ্রামের নাম। নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের অভাবে তার শারীরিক অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। অর্থের অভাবে আজ একটি তাজা প্রাণ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।

হাসান নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের বাসিন্দা এবং মোহাম্মদ আবুল হোসেনের ছেলে।

আজ  আমরা  যদি সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো হাসান নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে। আপনার অল্প কিছু সহযোগিতাও তার চিকিৎসার জন্য অনেক বড় সহায়ক হতে পারে।

তাই সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি এবং সকল মানবিক হৃদয়ের মানুষের প্রতি বিনীত আবেদনআসুন, আমরা সবাই মিলে হাসানের পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহায়তাই হতে পারে একটি পরিবারের মুখে হাসি ফোটানোর কারণ এবং একটি মূল্যবান জীবন বাঁচানোর উপলক্ষ।

আপনার একটি সহানুভূতির হাত, একটি ছোট্ট সহযোগিতাফিরিয়ে দিতে পারে হাসানের বেঁচে থাকার আশা।

আল্লাহ তাআলা যেন আপনাদের প্রতিটি দান ও মানবিক সহযোগিতার উত্তম প্রতিদান দান করেন। তাদের  বিকাশ ও নগদ একাউন্ট নাম্বার : 01815491911