ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

জহিরুল হক জহির
জুলাই ২, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কালা মিয়ার পোল থেকে কাশেম বাজার পর্যন্ত সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের যানবাহন গুলো কে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে গর্তগুলো পানির নিচে ঢেকে যায়।

ফলে মোটরসাইকেল, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

প্রতিদিন এ সড়ক ব্যবহার করে হাজারো মানুষ স্কুল , কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাজার ও কর্মস্থলে যাতায়াত করেন।

এছাড়া আশপাশের স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। অভিভাবকদের মধ্যেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে উদ্বেগ বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছেই।

স্থানীয় বাসিন্দা রবিন বলেন, দ্রুত সড়কটি সংস্কারের জন্য নোয়াখালী সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয়দের আশা, দ্রুত সংস্কারকাজ শুরু হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

এ বিষয়ে জানতে, নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন এর সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।