ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে রাতের আঁধারে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মে ৩১, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে পথ আটকে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাক মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত তরুণের নাম জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩)। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি আরব প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি পেশায় দোকান কর্মচারী।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে পাক মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের ঝগড়া বাধে। তখন রাকিব বাজারে ঝামেলা না করার জন্য তাঁদের অনুরোধ করেন।

 

এ সময় একটি পক্ষ রাকিবের ওপর ক্ষিপ্ত হয়। গতকাল শনিবার রাতে রাকিব বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্বর্ণকারদের দুটি পক্ষও বিরোধ মীমাংসার জন্য বাজারে জড়ো হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে রাকিবকে বাজার থেকে বাড়িতে চলে যেতে বলেন কয়েকজন দোকানি।

 

এরপর রাকিব তাঁর ছোট ভাই রিমন সহ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় তাঁর ভাই রিমনের ওপরও  হামলা করেন দুর্বৃত্তরা।

পরে রিমনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, রাতের আঁধারে রাকিবের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।