ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ছদ্মবেশে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ।

গ্রেফতারকৃত মো. ইউসুফ (৩৭) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের বারাহি নগর গ্রামের রফিক উল্যার ছেলে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম।এর আগে,  গতকাল বুধবার রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে সনাক্ত করে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।সে সাজা এড়াতে দীর্ঘ দিন থেকে ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামি একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এবং ৫ হাজার-টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি।

বৃহস্পতিবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।       নোয়াখালী মিডিয়া/নিউজ