ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হেঞ্জু মিয়া (৫৯) উপজেলার একলাশ পুর ইউনিয়নের জয়কৃষ্ণ পুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের রেলক্রসিং এলাকার সাহাবুল্যার দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

সোমবার (৩ এপ্রিল) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আসামি হেঞ্জু মিয়া পেনাল কোডের ৩০২ ধারা মতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজা এড়াতে সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নোয়াখালী মিডিয়া/নিউজ