ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা!

নোয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা!
এপ্রিল ২, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মারা যাওয়া ওই গৃহবধূর নাম মুন্নি আক্তার (৩২)। তিনি সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুয়া ডগি এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।

রোববার (২ এপ্রিল) ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নোয়াখালী মিডিয়া/নিউজ