ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ৭ প্রতিষ্ঠানে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মার্চ ৭, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা ও রসুলপুর ইউনিয়নে পৃথক অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, পরিবেশ দূষণ এবং অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এসব দণ্ড প্রদান করা হয়।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কায়েসুর রহমান।

সকালে চৌমুহনী পৌর এলাকার চৌরাস্তার রাজমহল রেস্তোরাঁয় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন , ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জনদুর্ভোগ সৃষ্টি ও সড়ক আইন অমান্য করায় আরও  ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, এর মধ্যে শাহানা ট্রেডার্সকে সড়কে ইট ও বালু রেখে চলাচলে বিঘ্ন ঘটানোয় ১০ হাজার টাকা জরিমানা। মার্সেল ফ্রিজ সেলস পয়েন্টকে ফুটপাত ও সড়কে ফ্রিজ রেখে প্রতিবন্ধকতা তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা।

এছাড়া, পাটোয়ারী মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ড্রেনে বা খালে বর্জ্য পুড়িয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, বিকেলে রসুলপুর ইউনিয়নের ৩টি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভাটাগুলো হলো, জননী ব্রিকস, হোসনা ব্রিকস ও রুপালি ব্রিকস।

অভিযানে, এই ৩টি ভাটা কর্তৃপক্ষ বৈধ উৎস থেকে মাটি সংগ্রহ না করে তৃতীয় পক্ষের মাধ্যমে সরাসরি কৃষি জমি থেকে মাটি কেটে ইট প্রস্তুত করায়-  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন  ২০১৩, এর ১৫ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সতর্কবার্তা প্রদান করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে কৃষি জমির মাটি কাটার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, পরবর্তীতে ভাটা মালিকদের পাশাপাশি যেসব জমির মালিক মাটি বিক্রি করবেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান।