ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নয়ের ১ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে আহাদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি নানার বাড়িতে বসবাস করতেন। স্থানীয় একটি গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

নিহতের মামা মো. আজাদ জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের মাকে জানান যে, আহাদ অটোরিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশা সহ তিনি নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে ধানখেতে পানি দিতে গিয়ে স্থানীয়রা মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা সম্ভব হয়নি।