ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অভিমানে যুবকের আত্মহত্যা!

নোয়াখালীতে অভিমানে যুবকের আত্মহত্যা!
মার্চ ২৮, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসত ঘর থেকে এক যুবকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
নিহত মো. তাওহিদ (২০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দেলোয়ার আর্মির বাড়ির মো. মহিউদ্দিন ওরফে খোকনের ছেলে।
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের দেলোয়ার আর্মির বাড়ি থেকে লাশ টি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিমের মা রেহানা আক্তার ও পরিবারের অন্য সদস্যরা মঙ্গলবার ভোর রাতে সেহরি খেতে উঠেন।
ওই সময় রোজা রাখার জন্য সেহরি খেতে ছেলেকে ডাকাডাকি করেন মা। ছেলে তার মায়ের ডাকে সাড়া না দিলে, তিনি জোরে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়।
মা রেহানা বেগম দরজা খুলে দেখেন ছেলে তাওহিদ টিনের ঘরের আড়ায় গামছা দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে।
এরপর রেহানা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানা গেছে, ৮-৯ মাস আগে তাওহিদ প্রেম করে বিয়ে করে উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের পশুরাম পুর গ্রামের মমতাজ নামের এক তরুণীকে।
বিয়ের পর থেকে নিহতের বাবা-মায়ের সাথে স্ত্রী মমতাজের বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো। পরিবার ও স্ত্রীর ওপর অভিমান করে সোমবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে বসত ঘরের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ