ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরচক্রের হানা, দলিল ও টাকা লুট

সুবর্ণচর উপজেলা প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ  ছানা উল্যাহ, সুবর্ণচর ( নোয়াখালী)  প্রতিনিধি >>>

নোয়াখালীর সুবর্ণচরে অসহায় বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে, শুক্রবার দিবাগত রাতে সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া বান্দের হাট সংলগ্ন  বাবুল সারেং এ বসতঘরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বিধবা নারী আমেনা বেগম বলেন, আমি গত রাতে পাশে আমার বোনের বাড়ীতে ছেলে-মেয়েদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম সকালবেলা আমার মেয়ে বাড়ীর হাঁস, মোরগ চেড়ে দেওয়ার জন্য এসে দেখে আমাদের ঘরের দরজা খোলা  এবং ঘরের ভিতরে প্রবেশ করে দেখে জামা-কাপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে । আমি এসে আশে-পাশ ও দোকানের লোকজন ডেকে দেখিয়েছিলাম এতে আমার ঘরে থাকা দুই লক্ষ টাকা এবং বাড়ীর দলিল পত্রও চুরি হয়।

আমি এই টাকাগুলো রেখেছি একটা লাকিসের ভিতরে পুরাতন কাপড়ের মধ্যে  বসতঘর মেরামত ও মেয়ের বিয়ের খরচের জন্য।  পরে লাকিসটা পাশের বাড়ির জসিম বদ্দার বাড়িতে পাওয়া যায়।

পাশের বাড়ি জসিম বদ্দার বাড়ির মহিলাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন,  সকালবেলা আমাদের জামাই বাথরুমে গেলে আমাদের ঘরের পিছনে একটা লাকিস দেখতে পেয়ে জামাই এসে আমাদেরকে বললে আমরা লাকিসটা ধরতে নিষেধ করি। পরে দোকান থেকে লোকজন ডেকে আনলে লোকজন এসে লাগিসটা খুলে এবং  পাশের বাড়িতে চুরি হওয়া তাদের লাকিস তাদেরকে দিয়ে দেন । 

এই সময় দোকান থেকে আশা আবদুল কাইয়ুম, মোহাম্মদ সৌয়দ আহাম্মদ, আলমগীর হোসেন,  জামসেদ, ছালা উদ্দিন, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, ইউছুপ ও জামাল উদ্দিন প্রমুখ  উপস্থিত ছিলেন। এবং তারা বলেন, সকালবেলা আমাদেরকে জানালে আমরা এসে দেখি ঘরের দরজার শিধকাটা এবং ঘরের ভিতরে জামা কাপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে । 

এ বিষয়ে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ দুলাল মিয়া জানান, আমাকে ফোনে জানিয়েছে আমি জিজ্ঞেস করেছি চোর ধরতে পেরেছো কিনা বা কারো প্রতি সন্দেহ আছে কিনা তারা বলেছে না।