ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু

সোনাইমুড়ী প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সোনাইমুড়ীতে পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের সোনাইমুড়ীর বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।

জানা গেছে, সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেল যোগে সহিদ ও মোশারেফ চৌমুহনীর দিকে আসার সময় ঘটনাস্থলে পৌঁছামাত্র এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করে।

এ সময় মোটরসাইকেল চালক ব্রেক করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, এক পথচারী নারীকে বাঁচাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।