ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

জহিরুল হক জহির
আগস্ট ৯, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে সাংবাদিকেরা।

‎শনিবার ( ৯ আগস্ট) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


‎নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় দৈনিক সফল বার্তার সম্পাদক লিয়াকত আলি খান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ৭১ টেলিভিশনের রিপোর্টার মিজানুর রহমান, এস এ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন, এটিএন নিউজের প্রতিনিধি ফয়জুল ইসলাম প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এটা দেশের সাংবাদিক’সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ।


‎বক্তারা আরো বলেন, শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

‎সন্ত্রাসী চাঁদাবাজদের প্রধান টার্গেট হয়ে উঠেছে এখন সাংবাদিকরা। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা।

‎এদিকে নোয়াখালী জেলা শহর ছাড়াও কবিরহাট সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।