ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আ-গ্নে-য়া-স্ত্র-সহ গ্রেফতার-৩ যুবক।

নোয়াখালীতে আ-গ্নে-য়া-স্ত্র-সহ গ্রেফতার-৩ যুবক।
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ৩ যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের থেকেএকটি সিএনজি চালিত অটোরিকশা, একটি পাইপগান, এক রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও দু্টি মোবাইল ফোন জব্দ করা হয়।
(একটি পাইপগান, এক রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও দু্টি মোবাইল ফোন জব্দ)

(একটি পাইপগান, এক রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও দু্টি মোবাইল ফোন জব্দ)

 

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বারইচতল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কামরুল হাসান রনি (২২), নরোত্তমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে মেহেরাজ হোসেন সাগর (২১) ও নাজিরপুর এলাকার সাহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম মিজু (১৮)।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে,শনিবার দিবাগত রাতে উপজেলার বজরা ইউনিয়নের কুমিল্লা টু নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে কুমিল্লা টু নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর মোড় এলাকায় অভিযান চালানো হয়।
সে সময় ১০ থেকে ১২ জন অস্ত্রধারী জড়ো হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নেয়। তখন ৩ জন কে গ্রেফতার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেফতার ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও সিএনজি জব্দ করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামালায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ