ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পানি নিষ্কাসন ও খাল খননের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জহিরুল হক জহির
জুলাই ১৩, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীতে পানি নিষ্কাসন ও খাল খননের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা জামায়াতে ইসলামী।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ খালসমূহ অবৈধ দখলমুক্ত করা, খাল খনন ও সঠিক পানি নিষ্কাসনের ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্মারকলিপি প্রদান করেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ ইসহাক খন্দকার। এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর ও প্রবীণ সাংবাদিক ডা.বোরহান উদ্দিন, নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা ইউসুফ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান’সহ অন্যান্য নেতৃবৃন্দ।