ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যূতে প্রাণ গেলো যুবকের

কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে রফিকুল ইসলাম নাঈম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ ঘরে ইলেকট্রিক কাজ দেখতে গিয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।

শনিবার (৫জুলাই) দুপুরে চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বলির গো বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই বাড়ীর আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে নিজেদের বিল্ডিংয়ে বৈদ্যুতিক কাজ করতে গিয়েছিলেন নাঈম। এসময় বিদ্যুৎস্পর্শে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজনরা তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।