ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মোটরসাইকেল দু-র্ঘ-ট-না-য় প্রাণ গেল ব্যবসায়ীর!

Link Copied!

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  
নিহত মো. মাসুদ (৪০) জেলার চাটখিল উপজেলার পশ্চিম সুন্দর পুর গ্রামের আন্দালী বাড়ির টুটু মিয়ার ছেলে। তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় সোনাইমুড়ী উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের জোড়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যবসার কাজে চাটখিল বাজার থেকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর আমিশাপাড়া যাচ্ছিলেন মাসুদ।
যাত্রা পথে জোড়া পোল এলাকায় পৌঁছালে সড়কের স্পিডব্রেকারের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে।
এতে মাথায় গুরুত্বর জখম পায় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনীর একটি প্রাইভেট হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ