ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী সদর উপজেলায় ট্রাক চাপায় এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাক সহ চালক কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত রেজাউল করিম (৪৫) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ির গোলাম হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সুধারাম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আটক ট্রাক চালক মো.রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।

নিহতের চালকের স্ত্রী কহিনুর বেগম জানান, বেলা পৌনে ১১টার দিকে মাইজদী টু চৌমুহনী সড়কের (সুধারাম থানার একটু সামনে) রাস্তার বাম পাশে সিএনজিতে ছিলেন করিম। ওই সময় তিনি ডান পাশে মোড় নিতে গেলে সোনাপুর গামী বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, থানা থেকে ৫০গজ সামনে সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক সহ চালককে থানায় সোপর্দ করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।