ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় হামলা

হাতিয়া প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫ ১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এর পথসভায় হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এতে আবদুল হান্নান মাসউদ’সহ বেশ কয়েকজন আহত  হয়েছেন।

সোমবার (২৪মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদ এর নেতৃত্বে বিক্ষোভ করছেন তার নেতা-কর্মীরা।

আবদুল হান্নান মাসউদ বলেন, সন্ধ্যায় জাহাজমারা বাজারে আমাদের নেতা-কর্মীদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বিক্রি করে চাঁদাবাজি করা বিএনপির সিন্ডিকেট। এতে আমাদের অন্তত ৫০জন নেতাকর্মী আহত হয়েছে। হামলাকারীরা আমাদের কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, ৫আগস্টের পর থেকে বিএনপি নামধারী সন্ত্রাসীরা হাতিয়ায় চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তোলে। আমার ঘোষণা ছিল এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। সেই বিএনপি নামধারী চাঁদাবাজরা আজ  আমার পথসভায় হামলা চালিয়েছে।

অভিযোগের বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর আহমেদ রাজিব বলেন, এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ আওয়ামী লীগের পদধারী পলাতক সন্ত্রাসীদের নিয়ে জাহাজমারা বাজারে মিছিল করতে দেখে বিএনপি নেতাকর্মীরা তাতে বাধা দেয়। শুনেছি এসময় হাতাহাতির ঘটনা ঘটেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সোয়া ১০টা) হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আহত আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম আজমল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যদের পাঠানো হয়েছে।