ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্বার

চাটখিল প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর চাটখিলে মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  

বুধবার (১৯মার্চ) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন দুপুরের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত কুলসুম আক্তার (১৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের বেপারী বাড়ির হারুনুর রশিদের মেয়ে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকায় কুলসুমের মা মুঠোফোন ভেঙে ফেলেন।

আজ বুধবার দুপুরের দিকে তার মা পাশের বাড়িতে যায়। ওই সময় মায়ের ওপর রাগ-অভিমান করে বসত ঘরের টিনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।