ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধা গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী সদর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো.শাহাজাহান নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শাহজাহান নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার খন্দকার পাড়ার মৃত আদুল্যা মিয়ার ছেলে।

বুধবার (২২ জানুয়ারি)  রাতে তাকে গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তার মো.শাহাজাহানকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে অভিযুক্ত শাহাজাহানের স্ত্রী বাসায় ছিলেন না। এ সুযোগে শাহাজাহান (প্রতিবেশী) শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

আকস্মিক শাহজাহানের স্ত্রী বাইরে থেকে বাসায় ঢুকে ঘটনাটি দেখে ফেলেন। পরে শাহজাহানের স্ত্রী ও শিশুটি তার মাকে ঘটনাটি জানায়।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বুধবার নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।