
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের‘ কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০জানুয়ারি) বিকালে কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের করম বকস্ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরোত্তমপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন মিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন চৌধুরী।
বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব মোরশেদ দিদার, ১নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল হান্নান। কবিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছায়দল হক ছাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক আলা উদ্দিন রুবেল। ১নং নরোত্তমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহিম, ১নং নরোত্তমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুর হোসেন রায়হান ও নরোত্তমপুর ইউনিয়ন কৃষক দলের নেতা-কর্মী’সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ও সমর্থকবৃন্দ।
এই সময় কৃষক সমাবেশকে ঘিরে নরোত্তমপুর ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মিছিলে সমাবেশ মুখরিত হয়ে উঠে। দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়ন পর্যায়ে এমন সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

