
নোয়াখালীর জেলা শহর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের হর্কাস মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে এর সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত রয়েছে।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সেন্ট্রি ইয়াছিন মোল্লা জানান, হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ৫টি টিম পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের আরো কয়েকটি টিম সেখানে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

