ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর থানা থেকে লুট হওয়া চায়না রাইফেল উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ আল ফারুক এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গত ৫ আগস্ট দুস্কৃতিকারীরা সোনাইমুড়ী থানা আক্রমণ করে।

ওই সময় চায়না রাইফেলটি লুট হয়। বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।